বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৪ রাত ০৮:৪৫
৫২০
মোঃ ইসমাইল : সাবেক পুলিশ প্রধান (আইজিপি) ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নজির বিহীন দুর্নীতির প্রতিবাদ ও তাকে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সুশাসানের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে ভোলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহনে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন। এর আগে গত বুধবার (২৪ এপ্রিল) বেনজীর আহমেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে ভোলার শহরস্থ ওবায়েদুল হক মহাবিদ্যালয়ে সুজনের আয়োজনে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় বেনজীরের দুর্নীতি ফিরিস্থি তুলে ধরে তার কঠোর শাস্তি দাবি করে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, স্থানীয় দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, প্রফেসর জিয়াউল মোর্শেদ, সুজনের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, শিক্ষক নেতা গোলাম মাহমুদ, আবু তাহের, শিক্ষক কামরুল ইসলাম, মানবাধিকার কর্মী মো. হোসেন, সমাজ কর্মী আবদুল খালেক, হাফেজ বনি আমিন, সুজনের সদর উপজেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতির খবর এখন দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। পুলিশ বাহিনীতে তার চাকুরী জীবনে এতা সুযোগ সুবিদা লাভ করাকে কেউই স্বাভাবিক মনে করেনি। সরকারের প্রশ্রয়ে ও উদাশীনতায় তার সে দুর্নীতি চরম শিখরে পৌঁছেছে এবং সম্পদের পাহার গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বার বার বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্সে থাকবেন। যদি তাই হয় তাহলে বেনজীর এতো সম্পদের মালিক হলো কিভাবে? ইতিপূর্বে গোয়েন্দা সংস্থা কি প্রধানমন্ত্রীকে বেনজীরের দূর্নীতির চিত্র তুলে ধরেনি? দেশবাসী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্সের বাস্তবায়ন দেখতে চায়। বেনজীরের দুর্নীতি ও সম্পদের পাহার প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে আঘাত হেনেছে।
আমরা আশা করি প্রধানমন্ত্রী ভাবমূর্তি উজ্জল করতে এবং জিরো টলারেন্সে ঘোষণার বাস্তবায়নের অংশ বিশেষ প্রদর্শনে বেনজীরকে গ্রেফতার করে বিমান্ডে নিয়ে সঠিক তদন্ত করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন।
ভোলা জেলার সুজনের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, সুজন দূর্নীতির বিরুদ্ধে যেমন কথা বলবে, একই সাথে যারা সততার সহিত দায়িত্ব পালন করে নিগৃহীত হবেন তাদের পক্ষেও কথা বলবে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত