অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৮ই জুন ২০২০ সকাল ১০:০৭
৪৮৮৯
অচিন্ত্য মজুমদার :: ভোলার দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা মধ্যে দৌলতখান উপজেলার ৯ জন ও একজন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫৯ জনে। আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তারা আরো জানান, নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে চার জনই দৌলতখান উপজেলা চেয়ারম্যানের পরিবারের সদস্য। গতকাল বুধবার রাতে আসা পজেটিভ রিপোর্টে ১৪ জনের মধ্যে পূর্বে করোনা আক্রান্ত চার জনের পুনরায় পজেটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু'জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১১৪ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ১৭জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।
এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭১ জনের। এর মধ্যে ২ হাজার ৩২৫ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৫৯ জনের পজেটিভ আসে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত