অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:৩৩

remove_red_eye

৯৯৫১

অচিন্ত্য মজুমদার:: ভোলায় আজ আরো ২ জন করেনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভোলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। আজ মঙ্গলবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তারা সদর উপজেলার পৌর ৭ নং ওয়র্ডের বিএভিএস রোডের বাসিন্দা। সর্ম্পকে তারা বাবা ও মেয়ে। এদের এক জনের বয়স ৫৮ বছর ও অপর জনের ১৮ বছর। এ ঘটনায় ওই এলাকার ৪৫ বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

সিভিল সার্জন জানান, আক্রান্ত ২ জনের সর্দি কাশি রয়েছে।  তবে শ্বাস কষ্ট নেই। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে।  গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়। আজ তাদের রির্পোট পজেটিভ আসে।

এদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, নতুন দুজন করোনায় আক্রান্তের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিএবিএস রোড ওই বাড়িসহ আস পাশের ৪৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকার কেউ যেন আসা যাওয়া করতে না পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি রাখার কথাও জানান তিনি।

এর আগে জেলায় আরো ২ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের এক কন্যা শিশু ও অন্যজন মনপুরা উপজেলার ২২ বছরের এক যুবক।

সিভিল সার্জন অফিস সুত্র জানায়, আজ মঙ্গলবার ভোলা নতুন করে থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। সুত্র আরও জানায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ৩৩৮ জনের নমুনা নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে ২৩১ জনের। যার মধ্যে ২২৭ জনের রিপোর্ট নেগেটিভ এসছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...