অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২১ রাত ১১:১৬
৮০০
অচিন্ত্য মজুমদার :: জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দির ও শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরে পৃথক পৃথক প্রার্থনা সভার আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহার সভাপতিত্বে প্রার্থনা পরিচানা করেন জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম সদস্য প্রকৌশলী শ্রী দুলাল চন্দ্র ঘোষ। এসময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত সকলের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সহ সভাপতি শিবু কর্মকার, সমীর কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, কোষাধ্যক্ষ মিন্টু লাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষসহ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে একই সময়ে শহরের শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরে মন্দির কমিটির সভাপতি রামকৃষ্ণ বনিক দুলালের সভাপতিত্বে প্রার্থনা পরিচানা করেন মন্দিরের অন্যতম সদস্য শ্র দীপক তালুকদার। এসময় উপস্থিত ভক্তবৃন্দরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীরভাবে স্মরণ করার পাশাপাশি তার এবং ১৫ আগস্টে মর্মান্তিক সেই হত্যাকান্ডের শিকার তার পরিবারের অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, গোপাল চন্দ্র সাহা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে, ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাস নন্দী, সদস্য সচিব ধ্রুব হাওলাদার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পাল প্রমুখ।
এছাড়া জেলার বিভিন্ন মন্দিরে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা নিজ নিজ অবস্থান থেকে প্রার্থনায় সভার আয়োজন করেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত