অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৫ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৩ রাত ১০:২২

remove_red_eye

২৬৫৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: প্রেমিকের বিয়ে দিনে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা। প্রেমিকার দাবি অন্য মেয়ের সাথে বিয়ে ভেঙে তাকে বিয়ে করতে হবে। অন্যথায় বিষ পান করে আত্মহত্যা করবেন তিনি। ঘটনাটি রবিবার (১২ মার্চ ) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার চরসামাইয়া  
ইউনিয়নের  ৯ নম্বর ওয়ার্ডের নতুনহাট সংলগ্ন গ্রামের চৌকিদার বাড়ি ঘটেছে।
বিয়ে বোতল নিয়ে অনশন করা প্রেমিকা সাদিয়া আক্তার জানান, তার বাবা একজন গরীব অটোরিক্সা চালক। তিনি স্থানীয় একটি দখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশুনা করেন। প্রায় দুই বছর আগে থেকে তাদের পাশের চৌকিদার বাড়ির গ্রাম পুলিশ তৈয়ব আলীর ছেলে হাবিবুল্লাহ রিয়াজ তাকে মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক সময় তিনি রাজি হন। পরে বিয়ের আশ্বাস দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে শারীরীক সম্পর্ক গড়ে তুলে। তিনি বিয়ের জন্য চাপ দিলে ঢাকায় গিয়ে ভালো চাকরি করে তাকে বিয়ে করবে বলে প্রায় ৩ মাস আগে সে ঢাকায় একটি চাকরি নেন। গত ৭ দিন আগে সে জানতে পারে ১২ মার্চ রিয়াজের অন্যস্থানে বিয়ে ঠিক হয়েছে। বিষয়টি নিয়ে বিয়াজের সাথে ফোনে কথা বললে রিয়াজ ওই বিয়ে ভেঙে তাকে বিয়ে করবে বলে আশ্বাস দেন।
তিনি আরো জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিয়েজের বাবা মা তাদের সম্পর্ক না মেনে উল্টে  রবিবার ছেলের বিয়ে দিবে প্রস্তুতি নেয়। পরে আমি বাধ্য হয়ে বিষের বোতল নিয়ে তাদের বসতঘরে সামনে আসলে তারা আমাকে দেখে ঘরের দরজা বন্ধ করে দেয়। এখন বিয়ের দাবিতে রিয়াজের বসতঘরের সামনে অবস্থান করছেন। আর তাকে রিয়াজ বিয়ে না করলে সে বিষ পানে আত্মহত্যারও হুমকী দেন।
এব্যাপারে অভিযুক্ত হাবিবুল্লাহ রিয়াজের সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
হাবিবুল্লাহ রিয়াজের বাবা মো: তৈয়ব আলী জানান, তার ছেলের সাথে ওই মেয়ে সম্পর্কের কথা তিনি শনিবার (১১ মার্চ ) শুনেছেন। আজ ওই মেয়ে তাদের বাড়িতে এসে বিষপানের হুমকী দিচ্ছেন। আজ তার ছেলের বিয়ে হওয়ার কথা কিন্তু ওই মেয়ের জন্য সব পন্ড হচ্ছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: শাহীন ফকির জানান, এ বিষয়ে কেউ তাদের জানাননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...