অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হকের ১৩৭ তম জন্ম দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০১:২৮

remove_red_eye

৮০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হকের ১৩৭তম জন্ম দিবস উপলক্ষে ভোলা প্রেসক্লাবে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় কবি মোজাম্মেল হকের জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় আড্ডায় অংশ নিয়েছেন প্রবীণ সাংবাদিক আবু তাহের, উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, কবি কামাল হোসেন শাহীন,  কবি নিহার মোশাররফ, কবি মিলি বসাক, কবি আব্দুলৃলাহ আল মনির, শিল্পী রেহানা ফেরদাউস, আবৃত্তি শিল্পী খাদিজা আক্তার স্বপ্না, সাংবাদিক এম. ছিদ্দিক উল্ল্যাহ, আনোয়ার সুজন প্রমূখ।
আড্ডায় বক্তারা বলেন, দ্বীপ জেলা ভোলার কৃতী সন্তান জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হকের জন্ম ০৯ সেপ্টেম্বর ১৮৮৫ সালে ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামে। তিনি ১৯০৮ সালে কলকাতার মিত্র ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপর প্রেসিডেনন্সি কলেজ থেকে আইএ এবং ১৯১২ সালে বি.এ. পাস করেছেন। পাশাপাশি কবি মোজাম্মেল হক রচিত "জাতীয় মঙ্গলের কাব্য" গ্রন্থটি ১৯০৯ সালে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। এছাড়াও তিনি বঙ্গীয় মুসলমান  সাহিত্য পত্রিকা এবং বঙ্গীয় মুসলি সাহিত্য পরিষদ এর সাথে নিবিড়ভাব জড়িত ছিলেন।
সাহিত্য চর্চার পাশাপাশি কবি মোজাম্মেল হক  রাজনীতি এবং সমাজ সংস্কারকের ভূমিকায়ও ছিলেন অনন্য সাধারণ। ১৯৩৭ সালে মোজাম্মেল হক কৃষক প্রজা পার্টির মনোনয়নে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদের সদস্যপদ লাভ করে ১৯৪৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।  
বক্তারা বলেন বাংলার মুসলিম জাগরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কবি মোজাম্মেল হক। কিন্তু এত বড় মানের একজন গুণী ব্যক্তির কর্ম জীবন সম্পর্কে বর্তমান প্রজন্ম তেমন কিছু জানে না বললেই চলে। তাই আগামী প্রজন্মের কাছে কবি মোজাম্মেল হককে তুলে ধরা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন আড্ডায় অংশ গ্রহনকারী ব্যক্তিবর্গ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...