অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঘূর্ণিঝড়ে ক্ষতির শঙ্কায় তাড়াহুরোতে ধান কাটছেন কৃষকরা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মে ২০২৩ রাত ০৯:০৫

remove_red_eye

৩৮২

লালমোহন প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোখায় ক্ষতির শঙ্কায় তাড়াহুরো করে ধান কাটছেন ভোলার লালমোহনের কৃষকরা। বিগত বছরগুলোতে ঝড়ে কৃষকের ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় এবছর  কৃষি অফিসের পরামর্শে আগেভাগেই ক্ষেতের ধান কেটে ফেলছেন তারা। এ বছর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হলেও ঝড়ের পূর্বাভাসে কৃষকরা কিছুটা ক্ষতির শঙ্কা করছেন।
জানা যায়, চলতি বোরো মৌসুমে লালমোহনে আট হাজার ৫ শত হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর উপজেলায় নয় হাজার ৯১৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যেখানে উন্নত জাতের ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০০ সহ বিভিন্ন জাতের ধান রয়েছে।  
উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ধান চাষি মো. শাকিল পাটোয়ারি বলেন, ৪৮ শতাংশ জমিতে এবছর ধান চাষ করেছেন তিনি। সামনে ঝড় আসতে পারে। একারণে একটু আগেই ধান কেটে ফেলতে হয়েছে তাকে। ক্ষেতে উৎপাদিত ধানে তার আয়-ব্যয় সমান। একই এলাকার আরেক চাষি মো. নোমান জানান, কৃষি অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রæত সময়ের মধ্যে ধান কাটার। যার জন্য ক্ষেতের ধান কেটে ফেলেছি। এখনও হিসেব করিনি। তবে ঘূর্ণিঝড়ে যে পরিমাণ ক্ষতি হতো, এখন ধান কাটায় তা সম্ভবত হবে না।
এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, ঝড়ে যেন কৃষকদের কোনো ক্ষতি না হয় সেজন্য আরো এক সপ্তাহ আগ থেকে ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলার ৭০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একশত শতাংশ ধান কাটা সম্পন্ন হবে বলে আশা করছি। এছাড়া, একটু আগে হলেও ৮০ ভাগ পেকেছে এমন ধান কাটলে কৃষকদের কোনো ক্ষতি হবে না। তবে পুরোপুরি পাকার অপেক্ষায় থাকলে ধান ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...