অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মে ২০২৬ সকাল ১০:৩৯

remove_red_eye

১২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা থেকে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোঃ রাজিবুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা  পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। 

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

উদ্বোধন শেষে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাজিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
এসময় বক্তারা বলেছেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল সেবার ওপর গুরুত্ব দিচ্ছে। অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ সহজ হওয়ায় জনগণের ভোগান্তি কমেছে। এ সময় তারা সাধারণ মানুষকে ভূমি সেবা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
মেলায় বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা প্রদান করা হয়। বিভিন্ন স্টলে আগত মানুষদের ভিড় লক্ষ্য করা যায়।
এই মেলা থেকে জেলাবাসী কোনো ভোগান্তি ছাড়াই ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত নানাবিধ আধুনিক ও ডিজিটাল সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজ করার এই আয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...