অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে প্রথমবারের মত প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বোল্ড করলো বাংলাদেশের বোলাররা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৩৭১

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের বোলাররা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানে অলআউট করেছে টাইগার বোলাররা। এরমধ্যে আফগানিস্তানের পাঁচ ব্যাটারকে  বোল্ড আউট করেন সাকিব-মিরাজ-তাসকিনরা। বিশ^কাপের মঞ্চে এই  প্রথমবারের প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বোল্ড করলো বাংলাদেশের বোলাররা।   
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে সাকিব আল হাসান, মোহাম্মদ নবিকে তাসকিন আহমেদ, আজমতুল্লাহ ওমারজাইকে শরিফুল ইসলাম এবং রশিদ খান-মুজিব উর রহমানকে বোল্ড আউট করেন মেহেদি হাসান মিরাজ।
নিজেদের ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে প্রতিপক্ষের পাঁচ বা তার বেশি ব্যাটারকে বোল্ড করার ক্ষেত্রে এটি নবম ঘটনা বাংলাদেশের। সর্বোচ্চ ছয় ব্যাটারকে বোল্ড করার নজির আছে বাংলাদেশের বোলারদের। গেল বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের ছয় ব্যাটারকে বোল্ড করেছিলো বাংলাদেশের বোলাররা। ঐ ম্যাচে স্পিনার তাইজুল ইসলাম তিন ব্যাটারকে, মোসাদ্দেকস হোসেন-নাসুম আহমেদও মুস্তাফিজুর রহমান ১জন করে ব্যাটারকে বোল্ড আউট করেন।

সুত্র বাসস

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...