অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:২৩

remove_red_eye

৭০৮৯

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সাত উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ভোলায় মানববন্ধন , সভাসহ নানা আয়োজনে সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনে আরা চিনু, ওই সংগঠনের সম্পাদক মোবাশে^ও উল্লাহ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, , সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, জেলা মাধ্যমিক অফিসার মধাব চন্দ্র , প্রধান শিক্ষক তাহমিনা বেগম, এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু পিপি, জেলা স্কাউট সভাপতি প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার, স্কুল শিক্ষার্থী পাবেল হোসেন ।

 

এতে বিভিন্ন দফতরের কর্মকর্তারা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। দৌলতখান প্রতিনিধি জানান, দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী প্রতিরোধ দিবস ্পলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা দুর্নীতি দমন কমিটির উদ্দ্যোগে মানববন্ধন ,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের সহযোগী সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরামর্শক পরিষদ ও সততার সঙ্গে সদস্যবৃন্দ মানববন্ধন ও র‌্যালিতে অংশ গ্রহন করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শ.ম ফারুক ও সম্পাদক মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি দৌলতখান পৌর শহরে প্রদক্ষিণ করে। পরে দৌলতখান দক্ষিণ মাথায় সেলিম চত্বরে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শ.ম ফারুক,সম্পাদক মোঃ খোরশেদ আলম ,সদস্য নাজমুল হাসান ও হারুন প্রমুখ। মনপুরা প্রতিনিধি জানান, মনপুরা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এক বনাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা চত্বর এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমান,সাধারন সম্পাদক মনোয়ারা বেগমসহ বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,এনজিও প্রতিনিধিসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও তজুমদ্দিন প্রতিনিধি জানান, “দুর্নীতির করাল গ্রাস, জাতির করে সর্বনাস”এই ¯েøাগানে তজুমদ্দিনে মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইউটিডিসি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোঃ রফিক সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার। আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার অবঃ আলহাজ্ব মোঃ ইউসুফ প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ স্টোর ও সুধীসমাজ সমন্ময়ে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


দুর্নীতি বিএনপি নির্যাতন



লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...