বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৮
৩৮৭
জাতীয় দলের জার্সিতে একের এক ব্যর্থতা। ২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ সালের কোপা আমেরিকা, পরের বছর আবার কোপা আমেরিকায় ব্যর্থতা। তিন বড় টুর্নামেন্টে ফাইনালে খেলার পরও শিরোপা না পাওয়ায় অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি।
অবসর থেকে ফিরেছেন। খেলেছেন ২০১৮ বিশ্বকাপ। জিতেছেন ২০২২ সালে বিশ্বকাপ । আগের বছর কোপাও জয় করেছেন। সাত বছর আগে অবসর ঘোষণা করা মেসি কবে চূড়ান্তভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন- তা নিয়ে কৌতুহলের শেষ নেই। ২০২৬ বিশ্বকাপ খেলবেন কি না তা নিয়ে আগ্রহের শেষ নেই মেসি ভক্তদের।
মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা তা সময়েই বলে দেবে। তবে বিশ্বকাপ জয়ী দলে থাকা মেসির সতীর্থ নিকোলাস টাগলিয়াফিকো জানিয়েছেন নতুন তথ্য। তিনি বলেছেন, একটা শর্ত পূরণ হলেই মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে।
টাগলিয়াফিকো বলেন, ২০২৬ সালের বিশ্বকাপের আগে রয়েছে কোপা আমরিকা। এ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে পারলে মেসি ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে পারেন। আমরা যদি ২০২২ সালের বিশ্বকাপ না জিততে পারতাম তাহলে এতদিনে মেসি ফুটবলকে বিদায় জানিয়ে দিত। আমরা বিশ্বকাপ জয়ের পর মেসি ফুটবলটা আরো বেশি উপভোগ করছে। আমরা যদি কোপা জিততে পারি তাহলে সে খেলা অব্যাহত রাখবে এবং বিশ্বকাপ খেলবে।
২০২৬ বিশ্বকাপ এখনো দুই বছরের বেশি সময় বাকি। মেসি সেই টুর্নামেন্টে খেলবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব খেলছেন মেসি। দলকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন। চার ম্যাচের চার জয়ে মেসির আর্জেন্টিনা গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। তিন গোল করে মেসি এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। তবে এককভাবে নন, তার সঙ্গে রয়েছেন উরুগুয়ের নিকোলাস দেলা ক্রুজ।
সুত্র জাগো
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
ভোলায় আল-ইহসান একাডেমিতে মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ
ভোলায় চুরি হওয়ায় মোটরসাইকেল লাহারহাট থেকে উদ্ধার
লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন
লালমোহনে রেডক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
বোরহানউদ্দিনে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন গ্রেপ্তার
বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস উল্টে আহত-৪
ভোলায় শহীদ ওসমান হাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
দৌলতখানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত