অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

২০২৩ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ২০ জন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৯

remove_red_eye

৩২৩

আইন ও সালিশ কেন্দ্র

২০২৩ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২০ জন। এরমধ্যে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজারে সাজেদুল ইসলাম মান্না এবং নারায়ণগঞ্জে র‌্যাবের গুলিতে আবুল কাশেম নিহত হন। এছাড়া পুলিশের হেফাজতে ১৩, র‌্যাবের হেফাজতে দুজন ও ডিবি (গোয়েন্দা) পুলিশের হেফাজতে তিনজন নাগরিকের মৃত্যু হয়। এসব তথ্য তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রোববার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে নেওয়া হয় এসব তথ্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল।

আসক জানায়, এসব হত্যাকাণ্ডের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়নি। এর আগে ২০২২ সালে ১৯ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

কারা হেফাজতে মৃত্যু

আসকের তথ্যানুযায়ী ২০২৩ সালে দেশের বিভিন্ন কারাগারে অসুস্থতাসহ নানা কারণে মারা গেছেন ১০৫ জন। এরমধ্যে কয়েদি ৪২ এবং হাজতি ৬৩ জন। এর আগে ২০২২ সালে কারা হেফাজতে মারা যান ৬৫ জন। এরমধ্যে কয়েদি ২৮ এবং হাজতি ৩৭ জন।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ-গুম

আইন ও সালিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও নিখোঁজের শিকার হয়েছেন ৯ জন। এরমধ্যে পরবর্তী সময়ে ছয়জনকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে ফিরে এসেছেন তিনজন, যা গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

আসক জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে আটকের ঘটনা ঘটছে। পরিবার ও স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার বা আটকের তথ্য না দিয়ে সরাসরি নাকচ করে দেওয়ার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, যা যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এরপর বিভিন্ন অভিযোগে আটক ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে গ্রেফতার দেখিয়েছে। আটক এবং গ্রেফতার দেখানোর সময়কালের মধ্যে যে ফারাক তার কোনো ব্যাখ্যা আমরা লক্ষ্য করছি না। এ ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট ব্যত্যয় লক্ষ্য করা গেছে।

সীমান্ত হত্যা ও নির্যাতন

আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের হিসাব মতে, ২০২৩ সালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৩০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে লালমনিরহাটে ৩, সুনামগঞ্জে ১, ঝিনাইদহে ১, দিনাজপুরে ২, চাঁপাইনবাবগঞ্জে ৩, চুয়াডাঙ্গায় ৫, পঞ্চগড়ে ৫, কুড়িগ্রামে ১, ঠাকুরগাঁয়ে ৪, সিলেটে ১, মৌলভীবাজারে ১ ও রাজশাহীতে ৩ জন নিহত হন। এছাড়া দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক ৩১ জন নাগরিক মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ২০২২ সালে বিএসএফ কর্তৃক নিহত হন ২৩ জন বাংলাদেশি।

গণপিটুনি

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আইন ও সালিশ কেন্দ্রে পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ৫১ জন। ২০২২ সালে গণপিটুনিতে নিহত হয়েছিলেন ৩৬ জন।

সুত্র জাগো

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...