অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

এ-দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে : মনপুরায় নৌ-পরিবহন উপদেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

২৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই , এরপর নির্বাচন হবে।এই চোরদের আর নির্বাচন  করিয়েন  না। এই চোরদের আর ভোট দিয়েন না।আপনার সব দেখেছেন এবং জানেন। একটা ভালো মানুষ কে আনেন। আমি এখানে ক্যানভাস করতে আসিনি। আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোন কাজ করতে গেলে চিন্তা করতে হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে।  রক্তের সাথে মিশে গেছে । হাজার হাজার কোটি টাকা নেই।

 শনিবার সকাল ১০ টায় ভোলার মনপরার বিচ্ছিন্ন  কলাতলী ইউনিয়নের ঢালচরে  লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ-পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে। এছাড়াও দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,সাবেক জ্বালানী সচিব মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, নৌ পরিবহন উপদেষ্টার একান্ত সচিব মোঃ জাহিদুল ইসলাম,  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মোঃ নিজাম উদ্দিন সুজন চৌধুরী, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সাংগঠনিক সম্পদক মোঃ মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল প্রমূখ।
পরে নৌ-পরিবহন উপদেষ্টা বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত আধুনিক লঞ্চঘাট ও জেটি প্রকল্প মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট ও হাজিরহাট ঘাট পরিদর্শন করেন।
পরে দুপুরে তিনি উপজেলা অডিটোরিয়ামে শীত বস্ত্র বিতরণ করেন। এবং উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদেন । এরপর স্পীডবোট যোগে চরফ্যাশন উপজেলার উদ্দেশ্যে মনপুরা ত্যাগ করেন।  বিকালে চরফ্যাশনে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা করেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...