বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩১
৩৮৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নৌ- পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌ পথে মানুষের হয়রানি যাতে না হয়। অনেক স্থানে অভিযোগ আসে অতিরিক্ত ভাড়া নেয়া হয়। ঘাট ইজারা টিকেট ১০ টাকা। কিন্তু অতিরিক্ত টাকা নেয়া অবৈধ। এ ব্যাপারে সিভিল প্রশাসনকে চেক করে ব্যবস্থা নেয়ার জন্য বলেন।
তিনি আরো বলেন, ঘাটে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ যদি আসে আর সে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সে ইজারাদারের ইজারা বাতিল করে দেয়া হবে।
আজ রবিবার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নৌ ও পরিবহন মন্ত্রণালয় প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করে। বড় বড় প্রজেক্ট নয় ছোট ছোট প্রজেক্টেও মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। ভোলার অত্যন্ত প্রতন্ত অঞ্চলে যেখানে হয়তো ভোলার অনেক মানুষই যায় নি। সেখানেও একটি ঘাট তৈরি করে দিয়েছি। যাতে ঐখানকার মানুষের উন্নতি হয়। একটি উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা যদি থাকে তখন অনেক উন্নতি হয়। নৌ ও পরিবহন মন্ত্রণালয় কাজ ই করছে প্রান্তিক অঞ্চলে । আমাদের কোনো মেগা প্রজেক্ট নেই যে ঢাকা শহরে বা অন্য কোথাও বানাবো। এসময় তিনি আরো বলেন, যতই আমরা রেল করি, যতই সেতু বানাই আবহমান কাল থেকে নৌ পথের গুরুত্বটা রয়ে গেছে। এক সময় ছিলো আমরা নৌ পরিবহনের মধ্যেই ছিলাম এখনো তাই। কম খরচে পরিবহন তা নদী পথেই বলেও জানান তিনি।
এর আগে তিনি ইলিশা লঞ্চ ঘাটের সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং লঞ্চ ঘাটের সার্বিক চিত্র ও পরিস্থিতি পর্যবেক্ষন করেন। এসময় ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান,নৌ পরিবহন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিআইডব্লিউটিএ ও টিসির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,নৌ উপদেষ্টা গত দুই দিন ভোলার বিভিন্ন উপজেলায় লঞ্চঘাট পরিদর্শন করেন ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত