বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৫ সকাল ১১:০১
৩৮৬
নদীর তীরে স্বজনদের আহাজারি
মো: আমির হোসাইন: ভোলার মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি মাছধরার জেলে নৌকা ডুবে গেছে। এ সময় নৌকার মাঝি মো. দুলাল নদীতে ডুবে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ভোলা সদর উপজেলার শিবপুর মাছঘাট এলাকায় এ ঘটনায় ঘটে। ঘটনার পর পরই নিখোঁজ দুলাল মাঝিকে উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার অভিযান চালিয়েছে। তবে আজ বুধবার বিকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার শিবপুর ইউনিয়নের মাছঘাটের পূর্বপাশের মেঘনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর জাল ফেলে অপেক্ষা করছিলেন দুলাল মাঝির নৌকা। এসময় অন্ধারের মধ্যে মেঘনার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ৩টি বাল্কহেড একযোগে যাচ্ছিল। একসারিতে থাকা ৩টি বাল্কহেডের মধ্যে প্রথমটির ধাক্কায় দুলাল মাঝির নৌকাটি উল্টে যায়। নৌকাটি চাপা দেয়া বাল্কহেটটি দ্রুত গতিতে উত্তর দিকে পালিয়ে যায়। এঘটনার পর নদীতে থাকা অন্যান্য নৌকা-ট্রলার ছুটে এসে নৌকাটি উদ্ধার করলেও দুলাল মাঝির সন্ধন মিলেনি।নিখোঁজ দুলাল মাঝির (৪০) বাড়ি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকীত্তি গ্রামে। তার দুই সন্তান, স্ত্রী ও বাবা মা আছেন।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে নিখোঁজের স্বজনরা নদীর তীরে এছুটে আসেন । এসময় তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ভোলার ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন উদ্দিন জানান, ঘটনার পরপরই কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। ধাক্কা দেয়া আর বাল্কহেড আটকে জন্য শনাক্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক