বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২৪
৩৩৫
বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ প্রায় ১৮ বছর পর শনিবার ভোলায় জামায়াতের বিশাল কর্মী সম্মেলন
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৮ বছর পর দ্বীপ জেলা ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে বিশাল এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জিয়া সুপার মার্কেটের ৩য় তলায় তাদের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জেলা জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জেলা আমীর মাষ্টার জাকির হোসাইন জানান ,বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সম্মেলনে আগামী দিনে জাতীয় নেতৃত্ব নির্বাচনে এক বড় ধরনের প্রভাব সৃষ্টি করবে। এছাড়াও ভোলাবাসিকে ঐক্যবদ্ধ করে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।
এসময় জামায়াতের নেতারা আশা পোষণ করছেন, এই কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মী উপস্থিত হবেন।
উপস্থিত অন্যান্যরা বলেন, এই সম্মেলনে ভোলা- বরিশাল সেতু, মেডিকেল কলেজ বাস্তবায়ন করার দাবি তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী কাজী মাওলানা হারুনুর রশিদ,ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল,কম পরিষদ সদস্য মাওলানা জাকির হোসেন, প্রফেসর আমির হোসেন, এ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, আবু জাহান কবির, সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন,পৌর আমীর মাওলানা জামাল উদ্দিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ভোলায় কর্তব্যরত অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত