অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১১

remove_red_eye

৩২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উকিল পাড়া আইসিএবি জেলা কার্যালয়ে শপথ পড়ানো হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী।    
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান।     
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠা করেন এদেশের লাখো-কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মরহুম ফজলুল করিম (রহ.)। তিনি ছাত্র সমাজকে আদর্শ ছাত্র তৈরির ফাউন্ডেশন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ১৯৯১ সালে ২৩ আগস্ট রোজ শুক্রবার প্রতিষ্ঠা করেন। তিনি এই কবুলিয়ত সংগঠনের স্লোগান দিয়েছিলেন ''সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন"। আমরা যদি এই সাহাবাদের অনুসরণে জীবনকে গঠন গড়তে পারি তাহলেই এদেশকে নববী যুগের মত সোনালী শাসনব্যবস্থা ''ইসলামী হুকুমত প্রতিষ্ঠা" করতে সক্ষম হব। 
তিনি আরও বলেন, 'ইসলামী ছাত্র আন্দোলনে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে কেন্দ্র ও ঊর্ধ্বতন দায়িত্বশীলদের প্রতি আনুগত্যশীলতা রেখে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। আগামীতে দেশে নববী আদর্শের নেতৃত্ব তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিকল্প নেই। যারা দেশকে বিদেশি হয়নাদের হাত থেকে রক্ষা করবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আবু জাফর, সাবেক সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাবীব।  

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...