বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৮
১৩৮
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সমাবেশে হামলা নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে সরকার বলছে, এটি তরুণদের মৌলিক অধিকার লঙ্ঘনের এক লজ্জাজনক উদাহরণ।
বুধবার (১৬ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকার এই বিবৃতি দেয়।
এতে বলা হয়, গোপালগঞ্জে সহিংসতার ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এক বছর আগে শুরু হওয়া তাদের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার চেষ্টায় তরুণ নাগরিকদের বাধা দেওয়া তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের এক লজ্জাজনক উদাহরণ।
এনসিপি, পুলিশ ও সংবাদমাধ্যমের সদস্যরা এই নৃশংস হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং অনেককে শারীরিকভাবে আঘাত করা হয়েছে।
অভিযোগ অনুসারে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা এই বর্বরতা চালিয়েছে। এজন্য তাদের শাস্তি পেতেই হবে।
হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এমন সহিংসতার কোনো স্থান নেই।
আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি এবং যে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এসব হুমকি ও ভয়ভীতির মধ্যেও সাহসিকতা ও দৃঢ়তা নিয়ে তাদের সমাবেশ চালিয়ে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
এই বর্বরতার জন্য যারা দায়ী, তারা বিচার থেকে রেহাই পাবে না। এটা স্পষ্ট করে বলা হচ্ছে—আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার নিশ্চিত করা হবেই।
বুধবার এনসিপির পদযাত্রা কর্মসূচি ছিল গোপালগঞ্জ জেলায়। এই পদযাত্রার আগেই কয়েক দফায় হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরও জেলার পৌর পার্কে সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে দলটির গাড়িবহরে আবারো হামলার ঘটনা ঘটে।
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক