অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মাদ্রাসা ছাত্র ছানী হত‌্যা বিচা‌রের দাবী‌তে বোরহানউ‌দ্দি‌নে মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ রাত ০৮:১৫

remove_red_eye

২৬৮

প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার দাবী 
 
বোরহানউদ্দিন প্রতিনিধি : মাদ্রাসা ছাত্র ছানী হত্যা বিচারের দাবীতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন ,  বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। 
রবিবার সকল ১১ টায় একটি বিক্ষোভ মিছিল পৌর বাজারের গুরুত্বপূর্ন সড়ক সমূহ প্রদক্ষিন করে থানার সামনে গিয়ে মানববন্ধন করেন তারা। নিহত জাহিদুল ইসলাম ছানি উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দিনমজুর মোঃ আকবর হেসেনের ছেলে ও পৌর ১ নং ওয়ার্ডের আল হেরা ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্র ।
 
মানববন্ধনে বক্তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে যদি প্রকৃত অপরাধীকে আইনের আওতায় না আনা হয় তাহলে এর পর তারা আরো কঠোর আন্দোলনের দিকে যাবেন ।
এর আগে ছানীর বাবা আকবর এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের  জানান, গত ১৯ সেপ্টেম্বর তার ছেলে ও তার এক বন্ধু তানভীর পৌর ১ নং ওয়ার্ডের তার ভাড়া বাসার পাশে খেলা করার সময় একই ওয়ার্ডে ফকরুল ইসলাম নামক ব্যক্তি তার ছেলে ও ছেলের বন্ধুকে সুপারী পাড়তে গাছে উঠায় । এসময় গাছ থেকে পড়ে ছানি জ্ঞান হারিয়ে ফেলে । পরে ওই ব্যক্তি ছানিকে নির্জন বাড়ির মধ্যে নিয়ে গিয়ে কিছুক্ষণ পর ড্রেনের উপর ফেলে চলে যায় । অনেক খোঁজা-খোজির পর বেলা ২ টার দিকে ছেলের বন্ধু তানভীরে দেয়া তথ্য অনুযাযী সুপারী গাছের পাশে ড্রেনের মধ্যে থেকে ছানির লাশ উদ্ধার করেন তারা ।
পরে ছানির পরিবারে সিদ্ধান্ত অনুযায়ী তারা আইন আদালত না করে লাশ দাফনের জন্য তাদের গামের বাড়ি গঙ্গাপুরে নিয়ে যায়। এক পর্যায়ে থানা পুলিশ তাদের কাছ থেকে ছানির লাশ থানায় এনে ভোলা মর্গে পাঠায় । পরবর্তীতে বন্ধু তানভীরের কথা অনুযায়ী দোষী শন্তক্ত করে থানায় মামলা করতে গেলে ছানীর লাশের তদন্তকারী এস আই জসিম( ১) তাদের সাথে খারাপ ব্যবহার করে ও গালিগালাজ করে থানা থেকে বের করে দেন । পরে তারা ব্যাপারটি ওসি সাহেবকে জানালে তিনি মামলা নেয়ার কথা বলে এখন পর্যন্ত মামলা নেননি । এ ব্যাপারে তারা প্রধান উপদেষ্টা ও স্ব-রাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন ।
জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান  জানান, আমি আগেও বলেছি থানায় মামলা নেবো এখনো বলি মামলা নেবো । তারপরও কেন তারা মানববন্ধন ও সংবাবাদ সম্মেলন করেছেন , আমি বুঝতে পারছি না ।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...