অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ রাত ০৯:৪৫

remove_red_eye

৩৭৩

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় টিকাদান কর্মসূচির (EPI) সহ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

রবিবার (০৫অক্টোবর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হচ্ছে।

বক্তারা জানান, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কর্মরত স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের ১৪তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, ইন-সার্ভিস প্রশিক্ষণ এবং পদোন্নতিসহ ১০ দফা দাবির বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে এসব দাবি উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে গেছেন। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

কর্মবিরতির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের টিকাদান কার্যক্রমসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তজুমদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...