বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জুন ২০২৬ সকাল ১০:৫৫
১৯৫
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে পাঁচটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে নৌকায় থাকা জেলেরা প্রাণে বেঁচে গেছেন। তাদের কেউ স্থানীয় জেলেদের সহযোগিতায় আবার কেউ সাঁতারে তীরে উঠতে সক্ষম হন।
বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলার শিবপুরের ভোরার খাল সংলগ্ন মেঘনা নদীতে ও পূর্ব ইলিশার জংশন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে পৃথক এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া নৌকার মধ্যে ভোলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন জামাল মাঝি, ফিরোজ মাঝি, দুলাল মাঝি ও সদরের পূর্ব ইলিশার শামীম মাঝির নৌকার নাম পাওয়া গেছে।
ভোলার খাল এলাকার মো. জাফর জানান, বেলা ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এতে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এসময় ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন জেলেরা। ঝড়ে পাঁচটি নৌকা ডুবে যায়। ওই সময় তাদের ডাক-চিৎকারে পাশে থাকা স্থানীয়রা তাদের উদ্ধার করেন। জেলেদের কেউ কেউ সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।
পূর্ব ইলিশার মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন ফরাজী জানান, ঝড়ের সময় পূর্ব ইলিশার জংশন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে শামীম মাঝিসহ দুই জেলে মাছ ধরছিলেন। ওইসময় প্রবল ঢেউয়ে নৌকা ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন।এ বিষয়ে ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো জেলে নিখোঁজের খবর যাওয়া যায়নি।
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা
ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত