বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জুন ২০২৬ সকাল ১১:০৫
১৬৭
নেয়ামতউল্যাহ : পারিবারিক ইচ্ছা আর ধর্মীয় শিক্ষার গণ্ডি পেরিয়ে আধুনিক শিক্ষায় নিজেকে আলোকিত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মোহাম্মদ রাসেল। সব বাধা-বিপত্তি পেরিয়ে সে এখন মদনপুর আলোর পাঠশালার ৭ম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। রাসেল মদনপুরের স্থানীয় বাসিন্দা মোঃ সিরাজ বেপারী ও বিবি শাহিদা বেগমের ৮ ভাইবোনের মধ্যে সবার ছোট। মা-বাবার ইচ্ছা ছিল তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে একজন আলেম বানানো। সেই লক্ষ্যে তাকে দেশের একটি বিখ্যাত হাফিজিয়া মাদ্রাসায় ভর্তিও করা হয়। সেখানে রাসেল অত্যন্ত সুনামের সাথে পবিত্র কোরআনের ১৫ পারা মুখস্ত করে। তবে ১৫ পারা শেষ করার পর রাসেলের মনের ভেতরে এক অন্যরকম স্বপ্নের জন্ম নেয়। সে অনুভব করে, কেবল ধর্মীয় শিক্ষাই নয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের সেবা করতে চায় সে। কিন্তু তার এই আকস্মিক সিদ্ধান্তে পরিবার থেকে তীব্র বাঁধা আসে। শুরু হয় নানামুখী পারিবারিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। রাসেলও তার সিদ্ধান্তে অটল থাকে। একপর্যায়ে তার পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়।
রাসেলের এই অদম্য ইচ্ছার কথা জানতে পেরে আলোর পাঠশালার শিক্ষক প্রতিনিধি রাসেলের বাড়িতে যান এবং তার মা-বাবাকে বোঝাতে সক্ষম হন। তিনি রাসেলের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের মন যেদিকে টানে, তাকে সেদিকেই শিক্ষার সুযোগ দেওয়া উচিত। শিক্ষকের এই আন্তরিক বোঝানোর পর রাসেলের মা-বাবা তাদের আগের অবস্থান থেকে সরে আসেন এবং রাসেলকে সাধারণ শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে পূর্ণ সহযোগিতা শুরু করেন। বর্তমানে সব বাধা পেরিয়ে রাসেল নিয়মিত বিদ্যালয়ে আসছে। তার এই পরিবর্তনের গল্প এখন স্থানীয়দের মুখে মুখে। রাসেল জানায়, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চায় এবং দেশ ও সাধারণ জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গ করতে চায়।
অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা
ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত