বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জুন ২০২৬ সকাল ০৯:৪৬
১৮১
আকবর জুয়েল : ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছোটপাতা গ্রামের বাসিন্দা মাইনউদ্দিন’কে গত (২৯মে) বিকাল সাড়ে ৪ টার দিকে প্রকাশ্যে দিনেরবেলা কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের অভিযোগে জড়িত হেলাল, তানজিল, ফয়জুল্লাহ, বজলু রহমান, শহরবানু, নাছির পাটোয়ারী, নিজাম পাটোয়ারী, মোতাহার পাটোয়ারী সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনি ভাবে খুনিদের গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১জুন) দুপুরে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জিটকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের উত্তর পাশে এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় মৃত মাইনুদ্দিনের বড় ভাই জামাল হোসেন ও এলাকা বাসীর পক্ষে মো.রিয়াজ উদ্দিন বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইনউদ্দিন একজন ভালো মানুষ ছিলেন। তিনি রাজমিস্ত্রীদের ফোরম্যান ছিলেন, তার মতো মানুষকে এভাবে দিনের বেলা নৃশংসভাবে যারা কুপিয়ে হত্যা করেছে তারা অমানুষ পশু। এহেন ঘৃণ্য বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী মৃত ব্যক্তির ছেলে ২য় শ্রেণীতে পড়ুয়া মো.ছামি (৮) বাবার উপর হত্যাকারিদের আক্রমণের সময় উপস্থিত ছিল বলে বর্ণনা দেয়।
পরে মাইনুদ্দিনের স্ত্রী মুক্তা বেগম তার স্বামীর হত্যার বিচার দাবি করেন।এবং প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন, এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জোর দাবি করেন।
অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা
ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত