অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৩১শে জুলাই ২০২৬ | ১৬ই শ্রাবণ ১৪৩৩

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

১৩৭

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় খুশি হতদরিদ্ররা
 
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপকূলে সুবিধা বঞ্চিত দুই শতাধিকের ওপর হতদরিদ্র মানুষকে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন এর বাংলাবাজার এলাকায় অবস্থিত জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
 
আল খিদমাহ লিল উম্মা নামক ছাত্র সংগঠনের আয়োজনে ও এমবিবিএস চিকিৎসক ডা. মোহাম্মাদ জাবেদ এর তত্ত্বাবধানে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। 
 
এই সময় ফ্রি-মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করা হয়।
 
স্থানীয়রা ও চিকিৎসাসেবা পাওয়া রোগিরা জানান, প্রত্যন্ত উপকূলে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া আরও কঠিন। এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
ফ্রি-মেডিকেল ক্যাম্পের এমবিবিএস চিকিৎসক ডাঃ জাবেদ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম করছে তারা। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভোলায় বিধবার পরিবারকে জালিয়াতির মাধ্যমে বসতভিটা থেকে উৎখাতের চেষ্টা

ভোলায় বিধবার পরিবারকে জালিয়াতির মাধ্যমে বসতভিটা থেকে উৎখাতের চেষ্টা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক

ডেঙ্গুতে সাত মাসে ৫০ মৃত্যু, জুলাইতেই ৩২

ডেঙ্গুতে সাত মাসে ৫০ মৃত্যু, জুলাইতেই ৩২

ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন

২০২৭ সালের রমজান-ঈদ কবে? প্রকাশ পেল সম্ভাব্য তারিখ

২০২৭ সালের রমজান-ঈদ কবে? প্রকাশ পেল সম্ভাব্য তারিখ

আরও...