অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

দৌলতখানে কৃষক কার্ডে তথ্য অনিয়ম করলে আইনগত ব্যবস্থা: ইউএনও মতিন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৬ রাত ০৮:২৮

remove_red_eye

১৪২

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে চরখলিফা ইউনিয়নের মিঠু হাওলাদার বাড়িতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  প্রথম পর্যায়ে  উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মতিন খান। তিনি বলেন, কৃষক কার্ড অবশ্যই প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাতে হবে। কেউ অনিয়ম, ব্যবসা-বাণিজ্য বা ছলচাতুরীর আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা জানান, কৃষক কার্ডের মাধ্যমে নিবন্ধিত কৃষকেরা নগদ সহায়তা, কৃষি উপকরণ, স্বল্প সুদে ঋণসহ সরকারের ১০টি সেবা পাবেন।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য শাহাবুদ্দিন মেম্বার,  চরখলিফা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইদ্রিস মেম্বার প্রমুখ। 

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ভোলাকে ক্ষুরা রোগমুক্ত করতে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ভোলাকে ক্ষুরা রোগমুক্ত করতে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

আরও...