অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৬ রাত ০৮:৩৪

remove_red_eye

১৬১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় অতিজোয়ারে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় মূলভূখন্ডের বেড়ীর বাহিরের নিম্নাঞ্চল ৫-৬ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। 
এদিকে পুরানো বেড়ীর ভাঙ্গা দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে বুক পরিমান পানিতে ভাসলো আবাসন প্রকল্পের ষাট কলোনীর বাসিন্দারা। 
শুক্রবার দুপুর ১ টায় জোয়ারে পানিতে ডুবে আবাসন প্রকল্পের ষাট কলোনীর বাসিন্দারা। গত দুইদিন ধরে তারা দিনে-রাতে দুবেলা জোয়ারে পানিতে ডুবে থাকে।
এদিকে শুক্রবার দুপুরে রামনেওয়াজ লঞ্চঘাট ও তুলাতলী এলকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া বেড়ীবাঁধহীন বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বেশিবভাগ এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মনপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্বপাশে ষাট কলোনীর বাসিন্দারা বুক পরিমান পানিতে ভাসছে। ঘর ছেড়ে বাসিন্দারা পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। আর পরিবারের কর্তারা টিনের চালে আশ্রয় নিয়ে ঘরের মালামাল দেখভাল করছেন। এতে করে দুর্ভোগ পড়েছেন বাসিন্দারা।
এদিকে একই অবস্থা বিরাজমান রামনেওয়াজ লঞ্চঘাট, তুলাতলী ও বিচ্ছিন্ন চরকতালীর বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ, প্রতি মাসে ১৫ দিনে তারা জোয়ারের পানিতে ভাসে। এতে তাদের দুর্ভোগের শেষ নাই। তার অভিযোগ করেন, পাউবোর নতুন বেড়ীবাঁধের ঠিকাদার পুরানো বেড়ীবাঁধটি কেটে দেওয়ায় এই দুর্ভোগে পড়েছেন তারা।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকোশলী মোঃ আসাফউদ্দৌলা জানান, জোয়ারের পানি বিপদসীমার নিচে রয়েছে। আবাসন প্রকল্পে ঘরে জোয়ারের পানি যাতে না ডুকে সেই ব্যবস্থা করা হবে।

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

আরও...