বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ সকাল ০৯:৪৯
১৪০
শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের শহীদ জুলাই দিবস পালিত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় শহীদ জুলাই দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোলা গজনবী স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এরপর পুলিশ সুপার, জুলাই শহীদদের পরিবারের সদস্যরা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি সহবিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। আলোচনা সভায় সভায় বক্তারা জুলাই দিবসের প্রেক্ষাপট তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সাহসিকতা, আত্মত্যাগ এবং তাদের অবদানের কথা স্মরণ করেন। তাঁদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া জাতীয় জুলাই দিবস উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং বিভিন্ন মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা
ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ
ভোলাকে ক্ষুরা রোগমুক্ত করতে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন
ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত