অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

এসএসসির ফল পেতে লাগবে আরও ৮-১০ দিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ০৮:৪১

remove_red_eye

১৬২

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আগামী ২০ জুলাই ফল প্রকাশের নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি বলেন, ‘২০ জুলাই ফল প্রকাশের জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে প্রশাসনিক কাজের চাপ থাকায় ফল প্রকাশের প্রস্তুতির কাজ শেষ করা যায়নি।

তিনি বলেন, ‘ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করব।

আশা করছি, জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে পারব।’

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশ করা হবে।

সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, ২০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী

দাবি না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াত আমির

দাবি না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াত আমির

চাবি সঠিকভাবে ঘোরাতে পারলে উন্নয়ন হবে: মঈন খান

চাবি সঠিকভাবে ঘোরাতে পারলে উন্নয়ন হবে: মঈন খান

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

স্ত্রী-সন্তানকে হত্যার পর প্রবাসী যুবকের আত্মহত্যা

স্ত্রী-সন্তানকে হত্যার পর প্রবাসী যুবকের আত্মহত্যা

ভোলায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ভোলায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

স্বাধীনতার ৫৫ বছরেও ২৪ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না মনপুরা মানুষ

স্বাধীনতার ৫৫ বছরেও ২৪ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না মনপুরা মানুষ

আরও...