বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ০৯:২৭
১৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা সদর হাটখোলা মসজিদ চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন এর সঞ্চালনায় জুলাই পথযাত্রায় উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী,সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ শাহীন,প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মমিন, দাওয়া সম্পাদক ও আহত জুলাই যোদ্ধা মুহাম্মদ ইয়াসিন ঢালী,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ মাঈনউদ্দিন আল আজাদ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আরেফ বিল্লাহ ওমর, অর্থ ও কল্যাণ সম্পাদক সাকিব আহমেদ জোবায়ের।
আরো উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতখানার সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, ভোলা সদর থানার উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আবু রায়হান,সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈমুল ইসলাম, ভোলা সদর থানা দক্ষিণ শাখার সহ-সভাপতি মোহাম্মদ আরিফ ও ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাসান সহ জেলা, থানা ও ইউনিয়নের প্রমুখ নেতৃবৃন্দ।
জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আজও রাজপথে আন্দোলন করতে হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় এসেও পাঁচ মাসে জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এটি ছাত্র-জনতার প্রত্যাশার সঙ্গে প্রতারণার শামিল।” তিনি আরও বলেন, “হাজারো শহীদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে অবিলম্বে ‘জুলাই সনদ’ কার্যকর করতে হবে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত এবং ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।”সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা
ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত