লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ০৯:৩২
১৮১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় এক মুদি ব্যবসায়ীর বসতঘরে অভিযান চালিয়ে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য সহায়তার ৩৪ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী পালিয়ে যান।
শনিবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার দিদার মসজিদ সংলগ্ন মো. জসিম সর্দারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উদ্ধার হওয়া মোট ১ হাজার ১৭০ কেজি চাল উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জসিম সর্দারের বসতঘরের একটি কক্ষের খাটের নিচ থেকে ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের ৯ বস্তাসহ মোট ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল জেলেদের সরকারি খাদ্য সহায়তার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বললেন, উদ্ধার হওয়া চাল কীভাবে সেখানে মজুদ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তার চাল বিক্রি বা অন্যত্র মজুদ করার কোনো সুযোগ নেই। একই সঙ্গে কোনো ব্যক্তির কাছে এত পরিমাণ চাল থাকার বিষয়টিও সন্দেহজনক। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেছেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা
ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত