বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ১০:০৬
১৫২
বাংলার কণ্ঠ ডেস্ক : একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভোলা সদর উপজেলার আগার পোল থেকে আলীনগর মাদ্রাসা বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শোয়েবের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির সংস্কার শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের ভাষ্য,রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দের (গর্তের) সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে সড়কটিতে চলাচলকারী চালক-যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয় এবং প্রায় সময় সেখানে দীর্ঘ যানজটসহ ছোট বড় এক্সিডেন্ট হতে দেখা যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছিল।
এ অবস্থায় আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শোয়েব ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেন। সংস্কারকাজ চলাকালে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা উদ্যোগটিকে জনস্বার্থে সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন।
ওই রাস্তা দিয়ে চলাচলকারী আটোরিকশাচালক মো. কাশেম বলেন, এই রাস্তায় মানুষ যেতে চায় না। অনেক সময় লাগে। অটোরিকশার অনেক ক্ষতি হয়। মটর, চালা, বিয়ারিং ভেঙ্গে যায়। যাত্রীরা বিরক্ত হয়। তারপরেও যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। আর আমাদের এই কষ্টের কথা জানতে পেরে নিজ উদ্যোগে বিএনপির এই নেতা রাস্তাটি ইট দিয়ে সংস্কার করে দিচ্ছেন। সত্যিই তার কাছে আমরা কৃতজ্ঞ।
পথচারী মো. আল- আমিন বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। মো. শোয়েব মতো এই নেতা আমাদের সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট বিছিয়ে ব্যক্তি উদ্যোগে এই রাস্তা সংস্কার করে দিলেন। সত্যিই তিনি একজন ভালো মানুষ। তাই এতো বড় মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন।
তবে সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন
ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর
সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত