অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

ভোলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ১০:০৯

remove_red_eye

১৫৩

মলয় দে : ভোলায়  মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী সংরক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতি এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা পরিচালনার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের সদর রোড ও মাসুমা খানম স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
জানা গেছে,জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশ ও র‌্যাব সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত।  এ সময় মাসুমা খানম স্কুল রোডের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্রেও অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। 
অন্যদিকে সদর রোডের যমুনা ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককেও একই আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এবং মানুষের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

আরও...