অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

যুব নেতৃত্ব বিকাশে সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

১৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : তরুণদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে ভোলায় ‘যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএসের পরিচালক (মনিটরিং ও ইন্টারনাল ট্রেনিং) হুমায়ুন কবীর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থাটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার ইসমাইল এবং অফিসার মো. কামরুজ্জামান।
আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিক্ষা খাতে জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তরুণ প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি, কার্যকর যোগাযোগ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষা খাতে নাগরিক সম্পৃক্ততার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দক্ষ, সচেতন ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নেতৃত্ব বিকাশের কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

আরও...