লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৬ রাত ০৯:৫৪
১৭৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্ত্রীর সঙ্গে অভিমান ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে আকবর (৩৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।
রোববার ( ১৯ জুলাই ) বিকেলে নিজ বাড়ির ঘরের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহতের বড় ভাই মাহবুব জানান, আকবর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তেমন কোনো উপকার পাচ্ছিলেন না। ঘটনার দিনও তিনি ব্যথার কথা বলছিলেন। তার স্ত্রী কুলসুম (২৮) তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের আড়ার সাথে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তিনি আর বেঁচে ছিলেন না।
প্রতিবেশী সুমন বলেন, আকবর কেন এমন করল, বুঝে উঠতে পারছি না। অভাব-অনটন আর অসুস্থতায় মানুষ অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে। তবে এভাবে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়।
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং এ নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান থেকেই আকবর আত্মহত্যার পথ বেছে নেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, স্ত্রীর সাথে মলোমালিন্য হওয়ায় এবং স্ত্রীকে বাসায় এসে না পাওয়ায় অভিমানে আত্নহত্যা করে আকবর। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য ভোলায় প্রেরণ করা হবে। এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা
ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত