বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৬ রাত ০৯:৫৬
১৪৭
১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার আধুনিকায়িত মেহমানখানা চালু
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পুলিশ সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
উদ্বোধন করা এমআই সেন্টারে পুরুষ পুলিশ সদস্যদের জন্য ৮টি এবং নারী সদস্যদের জন্য ২টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্তদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ স্থাপন এবং হাসপাতালের মেডিসিন স্টোর আধুনিকায়ন করা হয়েছে। ফলে পুলিশ সদস্যরা কর্মস্থলের কাছেই দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এদিকে পুলিশ কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার সদস্যদের আবাসন ও অতিথি আপ্যায়নের সুবিধা উন্নত করতে আধুনিকায়ন করা হয়েছে পুলিশ লাইন্সের মেহমানখানা। এতে সদস্যদের জন্য আরও পরিচ্ছন্ন, আরামদায়ক ও আধুনিক পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার। একটি সুস্থ, কর্মক্ষম ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে উন্নত স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই হাসপাতালের আধুনিকায়ন, এমআই সেন্টার চালু, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন, পৃথক কোয়ারেন্টাইন কক্ষ এবং আধুনিক মেডিসিন স্টোর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলা পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার আধুনিকায়িত হাসপাতাল, এমআই সেন্টার, কোয়ারেন্টাইন কক্ষ, মেডিসিন স্টোর ও মেহমানখানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সদস্যদের কল্যাণে উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করার এ উদ্যোগ ভোলা জেলা পুলিশের কল্যাণমূলক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ
ভোলাকে ক্ষুরা রোগমুক্ত করতে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন
ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত