অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে হারের পর আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

১৫৭

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকেরা। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে পুলিশ ও সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খেলা শেষ হওয়ার পরপরই হাজার হাজার সমর্থক ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হতে থাকেন। তাদের প্রাথমিক উন্মাদনা দ্রুতই সহিংস রূপ নেয়।

ক্ষুব্ধ সমর্থকেরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গাস ও জলকামান ব্যবহার করে।সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এক দাঙ্গা পুলিশকে আন্দোলনকারীর মাথায় লাথি মারতে দেখা গেছে।এদিন স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন। তাদের ঘুসি ও লাথি মারতে দেখা যায়। ট্রফি হস্তান্তরের সময় স্প্যানিশদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন আলবিসেলেস্তেরা।এমন তিক্ত হারের পরও আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সি স্টেডিয়ামে খেলা দেখতে যাননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন চাইবেন, সেদিনই জাতীয় ছুটি থাকবে।অন্যদিকে বিশ্বজয়ী স্পেন এখনো ছুটির ঘোষণা না দিলেও সোমবার মাদ্রিদে বিজয় প্যারেডের আয়োজন করা হয়েছে। সেখানে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দলটিকে অভ্যর্থনা জানাবেন।

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

আরও...