বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে জুলাই ২০২৬ বিকাল ০৫:৪৫
৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জমি সংক্রান্ত প্রি-এম্পশনসহ বিভিন্ন দেওয়ানি ও পারিবারিক বিরোধ আদালতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় ভোলায় "বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা (Pre-case Mediation)" কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিচার, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধান অতিথি আইন, বিচার ও সংবাদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি। ঢাকা থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান ভোলাসহ ১০টি জেলা যুক্ত হয়।
এ উপলক্ষে আজ সকালে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটি । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা জজ শরীফ এ. এম. রেজা জাকের।
এসময় প্রধান অতিথি বলেন, আইনগত সহায়তা প্রদান সংশোধনিত আইন, ২০২৬-এর ধারা ২১ এর খ বিধান অনুযায়ী এখন থেকে নির্ধারিত কিছু বিরোধে আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করতে হবে।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা জে চলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা অপরাধ দমন টাইব্রুনালের বিচারক মো: ইব্রাহীম মিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেল্লাল হোসেন, মো: এনায়েত উল্লাহ, এ. এস.এম তারিক শামস্, জেলা জেলা লিগ্যাল আইড অফিসার মো: শহীদুল ইসলাম, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো: ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাভোকেট আমিরুল ইসলাম বাসেত প্রমূখ।
জেলা লিগ্যাল এইড কমিটির কর্মকর্তারা জানান, এসব বিরোধে আদালতে মামলা করার আগে লিগ্যাল এইড অফিসে আবেদন করে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। মধ্যস্থতা ব্যর্থ হলে আবেদনকারীকে প্রয়োজনীয় সনদ দেওয়া হবে, যার ভিত্তিতে তিনি আদালতে মামলা করতে পারবেন।
এ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ব্যানার-পোস্টার টানানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান ভোলা বিচার বিভাগের জেলা লিগ্যাল এইড অফিসার শহিদুল ইসলাম।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক