অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

লালমোহনে বিএনপি অফিসে চুরির ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

১৩২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে চুরির ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে ফরাজি বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রধান কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা জানান, দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় দেড় লাখ টাকা মূল্যের আসবাবপত্র ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির পর তারা পুনরায় কার্যালয়ে তালা লাগিয়ে রেখে যায়, যাতে ঘটনাটি সহজে কারও নজরে না আসে।
এ সময় নেতারা বলেন, দলীয় কার্যালয়ে সংঘটিত এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কার্যালয় হিসেবে ব্যবহৃত ঘরের মালিক মো. হেলাল উদ্দিন বলেন, ঘরটি আমরা বিএনপি কর্মীদের ভাড়া দিয়েছি।এর মধ্যেই কে বা কারা কার্যালয়ের আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।
চুরি হওয়া মালামালের মধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল বলে নেতারা দাবি করেন। 
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তা এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি জানান।

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ভোলাকে ক্ষুরা রোগমুক্ত করতে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ভোলাকে ক্ষুরা রোগমুক্ত করতে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

আরও...