তিন সরকারের আমলে দায়িত্ব পালন করছেন গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বিভিন্ন সময় তার পদত্যাগ বা অপসারণ নিয়ে বেশ গুঞ্জন ছিল।
তবে এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। পদত্যাগ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪
৩৮
তিন সরকারের আমলে দায়িত্ব পালন করছেন গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বিভিন্ন সময় তার পদত্যাগ বা অপসারণ নিয়ে বেশ গুঞ্জন ছিল।
তবে এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। পদত্যাগ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে থাকছেন না সেটি নিশ্চিত করেছেন বঙ্গভবনের একজন কর্মকর্তা। তিনি জানান, রাষ্ট্রপতি সম্মানজনক বিদায় নিয়ে চলে যেতে চান।
বঙ্গভবনের এই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির শরীররটা খুব একটা ভালো যাচ্ছে না। ওপেন হার্ট সার্জারি করিয়েছেন।
উনি সুন্দরভাবে, সম্মানজনকভাবে চলে যেতে চান, উনি সব সময় এটা চেয়েছেন। সরকার হয়তো সেটা বিবেচনা করছে।
তিনি আরও বলেন, এ ছাড়া সরকারের নিজস্ব পরিকল্পনা আছে। সে অনুযায়ী এগোবে। আর রাজনৈতিক সরকার তো রাজনৈতিক পরিকল্পনা করবে।
শারীরিক সমস্যার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন বলে জানান বঙ্গভবনের এই কর্মকর্তা। তিনি জানান, রাষ্ট্রপতি ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করেন। এরপর যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে ১২ মে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। গণঅভ্যুত্থানের পর এটাই ছিল তার প্রথম বিদেশ সফর।
এদিকে বিএনপি ও সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, পদত্যাগ করতে ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সাহাবুদ্দিন চুপ্পুই একমাত্র ব্যক্তি যিনি জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ কোনো সাংবিধানিক পদে এখনও বহাল আছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে সংসদবিহীন অবস্থায় প্রয়োজনীয় আইনগুলো রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বেশ আন্দোলন ও আলোচনা ছিল। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন থাকাকালে অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি সরকার দায়িত্ব নেয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরও রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা অপসারণ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। আবারও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা বেশ জোরালো হয়েছে।
কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বুধবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বিএনপি সূত্র বলছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ছাড়াও বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ দলটির শীর্ষ কয়েকজনের নাম আলোচনায় আছে। আলোচনায় আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারও।
চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
ভোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৬৫ জন পেলেন চিকিৎসাসেবা
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক