অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৬৫ জন পেলেন চিকিৎসাসেবা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

১৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা এলাকায় উপকূলীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড আউটপোস্ট চর মানিকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পে স্থানীয় ২৬৫ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

তিনি বলেন, দুর্গম ও উপকূলীয় এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ভোলাকে ক্ষুরা রোগমুক্ত করতে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ভোলাকে ক্ষুরা রোগমুক্ত করতে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

আরও...