বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬
২
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার ব্যবস্থা করা হবে। বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে এবং ড্রোন ব্যবহার হবে। ভোটকেন্দ্রের অবকাঠামোগত সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকেও রাখার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের।
আনোয়ারুল ইসলাম বলেন, সব ইউপি নির্বাচন একসঙ্গে করা কঠিন। তবে, ব্যয় সংকোচন নীতির বিষয়টি মাথায় থাকবে। একসঙ্গে সব ইউপি নির্বাচন হবে না। ধাপে ধাপে হবে।
তিনি আরও বলেন, উপ-নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। এ মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে। নভেম্বর ও ডিসেম্বর মাস দুটো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্র হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষকরা হবেন ভোটগ্রহণকারী কর্মকর্তা। তাই পরীক্ষার সময় বাদ দিয়ে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। ভোটার স্থানান্তর একটি রুটিন ওয়ার্ক। অনেকে মনে করেন এ কাজটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়। আসলে তা নয়। এজন্য আমরা নির্দিষ্ট সময়সীমা দিয়েছি।
ইসি আনোয়ারুল বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য দাবি জানায় জামায়াত। কিন্তু ইসির পর্যবেক্ষণ হলো শিক্ষকদের এমন রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায়ের অন্তরায়। শিক্ষকদের নিরপেক্ষতা লঙ্ঘিত হবে। পোস্টাল ব্যালট ভোটিং আরও জনবান্ধব করতে কাজ করবে কমিশন।
সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সময়ের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
১৫ বছরের ঋণের দায় বর্তমান সরকারকে বইতে হচ্ছে: অর্থমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সাশ্রয়ের ৪ কোটি ৮৭ লাখ টাকা ৪৩৪১ হাজিকে ফেরত দেবে সরকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত