অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ | ২২শে ভাদ্র ১৪৩৩

ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৭

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার স্কুল, মাদ্রাসা, মসজিদ ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।

বরিবার ৬ সেপ্টম্বর ২০২৬ দুপুরে ভোলার চরগাজী এলাকায় গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পরিচালিত ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

কর্মসূচির আওতায় নারিকেল, কদবেল, মেহগনি ও নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, এসব চারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উপকারভোগীদের বাড়ির আঙিনায় এবং প্রতিষ্ঠানের প্রাঙ্গণে রোপণ করা হবে।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান ও ভোলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল হক অনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আর এইচ এল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান (টিপু)। এ সময় প্রকল্পের কারিগরি কর্মকর্তা এস. এম. সাকিবুল ইসলাম, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মো. নুরনবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলজ গাছ একদিকে স্থানীয় মানুষের পুষ্টিচাহিদা পূরণে সহায়তা করবে, অন্যদিকে বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ আচ্ছাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সময়ের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা-ড্রোন: ইসি আনোয়ারুল

স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা-ড্রোন: ইসি আনোয়ারুল

১৫ বছরের ঋণের দায় বর্তমান সরকারকে বইতে হচ্ছে: অর্থমন্ত্রী

১৫ বছরের ঋণের দায় বর্তমান সরকারকে বইতে হচ্ছে: অর্থমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...