দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮
৩৩
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে যৌতুকের টাকার জন্য আছিয়া বেগম নামে এক গৃহবধূকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। মারধরের ঘটনায় গৃহবধূর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৩১ আগস্ট দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আছিয়া বেগম।
আছিয়া বেগমের অভিযোগ, যৌতুকের টাকার জন্য তার স্বামী জয়নাল, শ্বশুর ইউনুস ও শাশুড়ি হনুফা বেগম তাকে বেধড়ক মারধর করেন। এ সময় তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আছিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের পর থেকে অভিযুক্ত স্বামী জয়নাল পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
ভোলায় আল-ইহসান একাডেমিতে মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ
ভোলায় চুরি হওয়ায় মোটরসাইকেল লাহারহাট থেকে উদ্ধার
লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন
লালমোহনে রেডক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
বোরহানউদ্দিনে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন গ্রেপ্তার
বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস উল্টে আহত-৪
ভোলায় শহীদ ওসমান হাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
দৌলতখানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত