লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২০
৪৩
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং আচরণগত পরিবর্তন বিষয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত বিন সাদেক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহাম্মদ তালহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, ইউনিসেফের এমএনসিএইচ কর্মকর্তা, সুশীলনের ভোলা জেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ সজীব রহমান, লালমোহন উপজেলার প্রজেক্ট অফিসার সারা লিসা খান, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রাবেয়া বেগমসহ নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
ভোলায় আল-ইহসান একাডেমিতে মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ
ভোলায় চুরি হওয়ায় মোটরসাইকেল লাহারহাট থেকে উদ্ধার
লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন
লালমোহনে রেডক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
বোরহানউদ্দিনে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন গ্রেপ্তার
বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস উল্টে আহত-৪
ভোলায় শহীদ ওসমান হাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
দৌলতখানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত