বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪২
৩৫
মোঃ আব্দুর রহমান হেলাল : শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরতে ভোলায় আল-ইহসান একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান-২০২৬’।
শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এবং ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম হিরন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের হাট কো-অপারেটিভ কলেজ, ভোলার সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-ইহসান একাডেমির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব নূরে আলম ফরাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
মা সমাবেশে বক্তারা সন্তানদের শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা, নিয়মিত পড়াশোনা পর্যবেক্ষণ, নৈতিক শিক্ষা এবং সন্তানদের প্রতি পরিবারের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা ও বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের আল-ইহসান একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীকে আদর্শ, মানবিক ও পরিবেশসচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেই লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
ভোলায় চুরি হওয়ায় মোটরসাইকেল লাহারহাট থেকে উদ্ধার
লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন
লালমোহনে রেডক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
বোরহানউদ্দিনে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন গ্রেপ্তার
বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস উল্টে আহত-৪
ভোলায় শহীদ ওসমান হাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
দৌলতখানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত