অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ | ২৩শে ভাদ্র ১৪৩৩


মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৪৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ১৫ পিচ নিষিদ্ধ ইয়াবাসহ এক পান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২ টায় উপজেলার ফকিরহাট বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করে পুলিশ।
আটককৃত ব্যবসায়ী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের পান ব্যবসায়ী মোঃ মাইনুদ্দিন।
এই ব্যাপারে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, গোপন খবরে পুলিশ ফকিরহাট বাজার থেকে ইয়াবাসহ পান ব্যবসায়ী মাইনুদ্দিনকে আটক করে। মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।