লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৮
৮৯
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯০ লক্ষ টাকা অর্থদণ্ডসহ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) লালমোহন থানা পুলিশের একাধিক চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তারের সক্ষম হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) এরশাদ উকিল ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাজাঁসহ সবুজ দাস (২৫) নামের এক যুবককে আটক করেন। তিনি ওই এলাকার মৃত চিত্ত রঞ্জন দাসের ছেলে।
পৃথক অন্য একটি অভিযানে চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার এলাকার পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ মোঃ ফরহাদ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেন এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম। ফরহাদ তারাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন হাওলাদারের ছেলে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লালমোহন থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, দায়রা মামলা নং-৬৩১৫/২৫-এর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৯০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ও পরোয়ানাভুক্ত আসামি মোঃ মামুন ওরফে আব্দুল্লাহ আল-মামুন এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মামুনকে গ্রেফতার করেন এএসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত উভয় আসামি পেশকার হাওলা ৮ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুল মান্নানের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকছে ২০টিরও বেশি দেশ
সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য : আইসিটি মন্ত্রী
ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব
সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত