অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ | ২৪শে ভাদ্র ১৪৩৩


ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ও বাল্কহেডসহ আটক-৪০


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৫

remove_red_eye

৫৪

ভ্রাম্যমান আদালতে ৩৮ জনকে ১৫ দিনের কারাদন্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে বালু মহলের সিমানার বাহিরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ও বাল্কহেডসহ ৪০ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬ ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৮ জনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। সোমবার বিকেলের দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন। 
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস রিলিজের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত  একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোলা সদর উপজেলার কালুপুর গাজীপুর চর সংলগ্ন এলাকায় কাচিয়া ইউনিয়নের মাঝের চর মেঘনা নদীতে বালু মহলের বাহিরে গিয়ে অবৈধভাবে বালু কাটায় ড্রেজার, বাল্কহেড ও  নগদ ৬ লক্ষ ১৭ হাজার ১০০ টাকাসহ বালু কাটার সাথে জড়িত ৪০ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আটক ৪০ জনের মধ্যে ৩৮ জনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেন ও দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত নগদ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়  তিনি আরো জানান, জব্দকৃত ড্রেজার ও বাল্কুহেডের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।





আরও...