অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে ভাদ্র ১৪৩৩


ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে মো. জুয়েল নামে এক কসাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও ভোলা পৌরসভার যৌথ উদ্যোগে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় পচা ও খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় কসাই মো. জুয়েলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিক্রির জন্য রাখা পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এ সময় অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জয়নাল আবেদীন, ভোলা সদর উপজেলা ভেটেরিনারি সার্জন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।