বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৪
৪৬
ভোলায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, “বিএনপি তার পুরোনো চরিত্র, অভ্যস্ততা এবং মনস্ত্বত থেকে বেরিয়ে আসতে না পারলে ধীরে ধীরে বাংলাদেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে।এগুলো যদি করতে থাকে এবং গনভোটের রায় যদি বাস্তবায়ন না করে তাহলে আগামী ৫ বছর এ দলটির ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।
বুধবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভোলা জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি বলেছেন,”প্রশাসনে দেখবেন ডিসি,এসপি,ইউএনও সবগুলো বিএনপি নেতা ও অফিস থেকে চালাতে চায় তাদের মতো করে।এসব থেকে যদি বের হতে না পারে তাহলে বাংলাদেশে আমরা যে সংস্কার চাই তা সম্ভব না।”
এনসিপির এ মূখ্য সংগঠক আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে বলেছেন–”আওয়ামী লীগ খুনী, স্বৈরাচারী ও গনহত্যাকারী।এ দলটির এ দেশে পতন হয়েছে এবং ভারতে গিয়ে দাফন হয়েছে।এ চাপ্টার শেষ।কিন্তু বিএনপিকে নিয়ে আলোচনা ও সমালোচনা থাকবে।বিএনপি চাঁদাবাজী,জমিদখল,থানা দখল ও মানুষের ওপর জুলুম করলে ওইটাও আমরা বলবো।কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করবো না।”
এসময় তিনি স্পষ্ট করে বলেলেন–”বিএনপির গত ৬ মাসের কার্যক্রম নিয়ে তারা সন্তুষ্ট নন।তিনি মনে করেন, এ দলটি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার ও প্রতিটি ক্ষেত্রে দলীয় করন ও স্বজন প্রীতি করছে। এমনকি মৌখিক পরীক্ষায় ৪০০ পারসেন্ট নাম্বার বাড়িয়েছে।যাতে প্রিলি ও রিটেন পরীক্ষায় টিকলে বিএনপির কোটায় তাকে চাকুরী দেয়া যায়।”
তিনি আরো বলেন,বিএনপি যে কাজগুলো করছে তা পুরোনো কায়দা।এসব থেকে তাদের বেড়িয়ে আসতে হবে বলে তিনি মনে করেন সার্জিস আলম।এসময় তিনি তার বক্তব্যে বিএনপিকে এসব পুরোনো কায়দা থেকে বেড়িয়ে আসার জন্য আহবান জানান।যদি এসব থেকে বিএনপি বের হতে না পারে তাহলে আমাদের রাজপথের কর্মসূচী আরো শক্তিশালী হবে বলেও হুশিয়ার দেন এ এনসিপি নেতা।
এর আগে সকালে বরিশাল থেকে ভোলায় আসেন সার্জিস আলম।স্থানীয় এনসিপি নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার দলের নেতাকর্মীদের উদ্দ্যেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এনসিপির ভোলা জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মো.জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, সদস্য কাজী সালমান,রায়হানুল ইসলামসহ বরিশাল বিভাগীয়, ভোলা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত